লেটেস্ট নিউজ

নিউ ইয়র্ক মেয়রের বাসভবনের সামনে আইইডি উদ্ধার: নেপথ্যে জঙ্গি যোগের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানসন’-এর সামনে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুসলিম বিরোধী বিক্ষোভ চলাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মেয়রের বাড়ির সামনে এই বিস্ফোরকটি ছুড়ে মারে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটিতে প্রচুর পরিমাণে পেরেক ও নাটবল্টু ছিল, যা সচল থাকলে বড়সড় বিস্ফোরণ ঘটতে পারত।

প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠন আইএস-এর যোগসূত্র থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। ঘটনার সময় মেয়র মামদানি এবং ফার্স্ট লেডি রমা দুওয়াজি ভবনের ভেতরেই ছিলেন, তবে তাঁরা সুরক্ষিত আছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং ইতিপূর্বেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

শনিবার গ্রেসি ম্যানসনের সামনে নামাজ পড়া বন্ধের দাবিতে একদল বিক্ষোভকারী জমায়েত হলে পরিস্থিতির অবনতি ঘটে। প্রায় শতাধিক মানুষ এই বিক্ষোভের প্রতিবাদে পাল্টা জমায়েত করেন এবং সেই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়েই হামলা চালানো হয়। বর্তমানে মেয়রের বাসভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *