লেটেস্ট নিউজ

আলুর ন্যায্য দামের দাবিতে গোয়ালতোড়ে আলু ঢেলে বিজেপির বিশাল বিক্ষোভ মিছিল – এবেলা

এবেলা ডেস্কঃ

আলু চাষিদের স্বার্থে এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়। ফলন ভালো হওয়া সত্ত্বেও বাজারে আলুর সঠিক দাম না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষিরা। এই বঞ্চনার প্রতিবাদে শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড়ে এদিন পথে নামে বিজেপি নেতৃত্ব।

বিক্ষোভ চলাকালীন প্রতিকী প্রতিবাদ হিসেবে রাস্তার ওপর আলু ঢেলে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরি সহ দলের একাধিক জেলা স্তরের নেতাকর্মী। বিজেপি নেতৃত্বের দাবি, চাষিদের স্বপ্নের ফসল আলু নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত দাম নিশ্চিত করতে হবে। এই বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *