লেটেস্ট নিউজ

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টের জোরাল সওয়াল, শরিয়তি আইনে বৈষম্যের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৩৭ সালের শরিয়তি আইনের নির্দিষ্ট কিছু ধারা মুসলিম মহিলাদের জন্য বৈষম্যমূলক—এই যুক্তিতে দায়ের করা একটি মামলার শুনানিতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল Supreme \titleonly কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাটিকে ‘যুক্তিযুক্ত’ বলে অভিহিত করে দেশে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। শীর্ষ আদালতের মতে, বর্তমান আইনি জটিলতা ও বৈষম্য দূর করতে অভিন্ন দেওয়ানি বিধিই চূড়ান্ত সমাধান হতে পারে।

শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ জানায়, শরিয়তের উত্তরাধিকার আইন সরাসরি বাতিল করলে একটি আইনি শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ মুসলিম উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিধিবদ্ধ বিকল্প আইন বর্তমানে নেই। আদালত উদ্বেগ প্রকাশ করে জানায় যে, সংস্কারের তাড়াহুড়োয় মুসলিম মহিলারা যাতে তাঁদের বর্তমান অধিকার থেকেও বঞ্চিত না হন, সেদিকে নজর রাখা জরুরি।

বিচারপতি জয়মাল্য বাগচী মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণকে উদ্দেশ্য করে বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং অভিন্ন দেওয়ানি বিধি তৈরির প্রাথমিক এক্তিয়ার আইনসভার। তবে প্রধান বিচারপতি স্পষ্ট করেন যে, উত্তরাধিকার ও বৈবাহিক অধিকারের মতো বিষয়গুলোতে সমতা ফেরাতে আইনি সংস্কার প্রয়োজন। সর্বোচ্চ আদালতের এই সরাসরি সওয়াল দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *