লেটেস্ট নিউজ

নিয়মিত গ্যাসের ওষুধে হৃদরোগ ও কিডনির ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতিদিন সকালে খালি পেটে গ্যাসের ওষুধ বা পিপিআই (PPI) খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, ওমিপ্রাজোল বা প্যান্টোপ্রাজোলের মতো ওষুধ সাময়িক স্বস্তি দিলেও এগুলো হৃদরোগ এবং কিডনির জটিলতা বাড়িয়ে দেয়। এছাড়া শরীরের পুষ্টি শোষণ ক্ষমতা কমে যাওয়া এবং হাড়ের ঘনত্ব হ্রাসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড হজমে সহায়তার পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। দীর্ঘ সময় ওষুধের মাধ্যমে এই অ্যাসিডের মাত্রা কমিয়ে রাখলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সাধারণত আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসায় নির্দিষ্ট মেয়াদে এই ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া বছরের পর বছর ওষুধ চালিয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

অম্বল নিয়ন্ত্রণে রাখতে কেবল ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। দীর্ঘস্থায়ী বুক জ্বালা বা হজমের সমস্যা থাকলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সুস্থ থাকতে অভ্যাসবশত প্রতিদিন গ্যাসের বড়ি খাওয়ার প্রবণতা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *