লেটেস্ট নিউজ

অটোর গ্যাসের দাম বাড়তেই পাম্পে লম্বা লাইন সাধারণ মানুষের পকেটে কি এবার বাড়তি ভাড়ার কোপ – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়ল অটো পরিষেবায়। বুধবার থেকে কার্যকর হয়েছে অটোর গ্যাসের বর্ধিত দাম। এই মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়তেই ভোররাত থেকে বিভিন্ন কেমিক্যাল পাম্পে অটো চালকদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। গ্যাসের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন চালকরা। এদিকে জ্বালানির দাম বাড়ার ফলে অটো ভাড়াও বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যাতায়াতের খরচ বাড়ার চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সাধারণ নিত্যযাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *