লেটেস্ট নিউজ

আপনার ভেতরে কি আধ্যাত্মিক জাগরণ ঘটছে এই লক্ষণগুলো মিলিয়ে দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

মনুষ্য জীবনের পরম লক্ষ্য হলো পরমাত্মার সঙ্গে মিলন। হিন্দু শাস্ত্র মতে, সংসারের মায়া কাটিয়ে জীবাত্মার এই অনন্ত যাত্রাই প্রকৃত মুক্তি। অনেক সময় সাধারণ জীবনযাপনের মধ্যেই মানুষের ভেতরে আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটে, যা ‘স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং’ নামে পরিচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় যা থেকে বোঝা যায় তিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করছেন।

আধ্যাত্মিক জাগরণের প্রাথমিক লক্ষণ হলো একাকীত্বকে ভালোবাসতে শেখা। সাধারণ মানুষ একা থাকতে ভয় পেলেও আধ্যাত্মিকভাবে সজাগ নারী নির্জনতাকে পরম বন্ধু মনে করেন। একা বই পড়া, খাওয়া বা ঘুরে বেড়ানোর মধ্যেই তিনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। নিজের এই ‘মি টাইম’ বা একান্ত সময় কাটানোর সময় তিনি এক মহাজাগতিক শক্তির উপস্থিতি অনুভব করেন।

দ্বিতীয়ত, মন্দিরে বা উপাসনাগৃহের বাইরেও নিজের ভেতরে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা এই জাগরণের অন্যতম বৈশিষ্ট্য। ঘোর বিপদে বা নির্জন পথে চললেও তারা অনুভব করেন কোনো এক দৈব শক্তি তাদের হাত ধরে আছে। এটি কোনো অলৌকিকতা নয়, বরং পরমাত্মার সঙ্গে জীবাত্মার এক গভীর সংযোগ। এমন নারীরা যেকোনো সংকটে এক অদ্ভুত মানসিক শক্তি খুঁজে পান।

তৃতীয় লক্ষণটি হলো মানুষের চারিত্রিক কম্পন বা ভাইব্রেশন বোঝার ক্ষমতা। আধ্যাত্মিকভাবে উন্নত একজন নারী অল্পক্ষণ কথা বলেই বুঝতে পারেন সামনের মানুষটি ইতিবাচক না নেতিবাচক। নেতিবাচক ব্যক্তি তাদের মনে উদ্বেগ তৈরি করে, অন্যদিকে ইতিবাচক মানুষের সান্নিধ্য তাদের মনের অস্থিরতা কমিয়ে দেয়। শুভ ও অশুভ শক্তির পার্থক্য তারা খুব সহজেই অনুধাবন করতে পারেন।

চতুর্থত, এমন ব্যক্তিদের মধ্যে এক প্রবল দৈব তেজ কাজ করে। তারা স্বভাবজাতভাবে শান্ত ও নম্র হলেও তাদের আত্মিক শক্তির পরীক্ষা নেওয়া বিপজ্জনক হতে পারে। তারা অন্যের বিষয়ে হস্তক্ষেপ পছন্দ করেন না, তবে নিজের পথে কোনো বাধা এলে অলৌকিক দৃঢ়তায় তা অতিক্রম করেন। মনে করা হয়, আধ্যাত্মিকভাবে সজাগ নারীরা যেমন স্নেহময়ী হন, প্রয়োজনে তেমনই কঠোর রূপ ধারণ করে যেকোনো আসাম্ভবকে সম্ভব করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *