লেটেস্ট নিউজ

লোকসভায় খারিজ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, বিরোধীদের বিঁধলেন শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বুধবার ধ্বনি ভোটে খারিজ হয়ে গেল। এদিন সদনে ভোটাভুটির আগে এই প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়। দীর্ঘ আলোচনার পর প্রিজাইডিং অফিসার জগদম্বিকা পাল প্রস্তাবটি ভোটাভুটিতে দিলে তা সংখ্যাগরিষ্ঠতার অভাবে বাতিল হয়ে যায়।

বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, স্পিকার কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো সদনের অভিভাবক। তাঁর সততা নিয়ে প্রশ্ন তোলা সংসদীয় রাজনীতির জন্য কলঙ্কজনক এবং দেশের জন্য লজ্জার। শাহ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনুক, কিন্তু স্পিকারের পদকে কালিমালিপ্ত করা অনুচিত।

অমিত শাহ আরও স্পষ্ট করেন যে সংসদ কোনো মেলা নয় এবং এটি নির্দিষ্ট নিয়ম মেনেই পরিচালিত হওয়া উচিত। বিরোধীদের আনা প্রস্তাবে একাধিক ত্রুটি থাকা সত্ত্বেও আলোচনার সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রস্তাব খারিজ হওয়ার পর হট্টগোলের জেরে অধিবেশন আগামী কাল সকাল ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *