লেটেস্ট নিউজ

কর ফাঁকিতে বিরিয়ানি চেইনের কারসাজি ফাঁস দেশজুড়ে ৬২টি রেস্তোরাঁয় আয়কর হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

হায়দ্রাবাদের একটি নামী বিরিয়ানি চেইনের বিপুল অঙ্কের কর ফাঁকির ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে আয়কর দফতর। সেই সূত্র ধরে এবার দেশজুড়ে শুরু হয়েছে বড়সড় তল্লাশি অভিযান। দিল্লি-সহ দেশের ৪৬টি শহরের মোট ৬২টি রেস্তোরাঁয় একযোগে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা।

সূত্রের খবর, এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০৮ কোটি টাকার কর ফাঁকির হদিস মিলেছে। আয়কর দফতর জানিয়েছে, টানা ৩ থেকে ৪ দিন ধরে এই তল্লাশি প্রক্রিয়া চালানো হবে। মূলত হায়দ্রাবাদের ওই বিরিয়ানি চেইনের আর্থিক অনিয়ম থেকে শিক্ষা নিয়েই দেশব্যাপী এই চিরুনি তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *