লেটেস্ট নিউজ

ভোটের প্রস্তুতি নিয়ে বড় পরীক্ষা আজ ৫০টি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন জেলাশাসকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, আজ রাজ্যের সমস্ত জেলাশাসকদের একটি বিশেষ অনলাইন পরীক্ষায় বসতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৈরি করা ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে তাঁদের।

আজ বিকেল ৫টায় জেলাশাসকদের কাছে এই অনলাইন পরীক্ষার ফর্মের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। পরীক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৭৫ মিনিট সময়। মূলত ভোট চলাকালীন জেলা নির্বাচনী আধিকারিকদের হাতে থাকা চূড়ান্ত ক্ষমতার সঠিক প্রয়োগ এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি এড়াতেই অফিসারদের এই পরীক্ষার মাধ্যমে ঝালিয়ে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *