লেটেস্ট নিউজ

দুবাইয়ের বিলাসবহুল হোটেল ব্যবসায় ধস, অবিশ্বাস্য কম ভাড়ায় মিলছে থাকার সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দুবাইয়ের পর্যটন ও হোটেল ব্যবসায় বড়সড় ধস নেমেছে। গত কয়েক সপ্তাহে পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় শহরটির বিলাসবহুল পাঁচতারা হোটেলগুলোর বুকিং প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নামী হোটেল কর্তৃপক্ষগুলো তাদের ভাড়ার হার অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে, যা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ।

তথ্য অনুযায়ী, পাম জুমেইরাহ থেকে শুরু করে বিভিন্ন নামী রিসর্টে এখন ১০০০ দিরহামের পরিবর্তে মাত্র ৩৪৯ দিরহামেই রুম বুক করা যাচ্ছে। এমনকি ফাইভ স্টার তাজ জুমেইরাহতে থাকার খরচ নেমেছে মাত্র ৭,২১৯ টাকায়। এছাড়া তাজ দুবাই এবং সাংরি-লার মতো হোটেলগুলোতে এখন ১২ থেকে ১৩ হাজার টাকায় রাত কাটানো সম্ভব হচ্ছে, যেখানে সাধারণ সময়ে ৩০ হাজার টাকার বেশি খরচ হতো।

ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুবাইয়ে সাধারণত পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। হায়াত রিজেন্সির মতো অভিজাত হোটেলে এখন মাত্র ৫০০০ টাকায় থাকার সুযোগ মিলছে। যুদ্ধের আশঙ্কায় নতুন বুকিং না আসায় এবং আকাশপথে নিরাপত্তার অনিশ্চয়তায় দুবাইয়ের বিশ্বখ্যাত আতিথেয়তা শিল্প বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *