৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট চূড়ান্ত, ১৬ মার্চ ভোট ঘোষণার সম্ভাবনা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। জল্পনা উড়িয়ে নির্ধারিত সময়েই ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতে। কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে আগামী ১৬ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন। এর ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা এসআইআর সংক্রান্ত কারণে ভোট পিছিয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা আপাতত খারিজ হয়ে গেল।
বাংলার ভোট প্রক্রিয়ায় এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অতীতে দীর্ঘ দফায় ভোট হলেও, এবার পশ্চিমবঙ্গে মাত্র দুই দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১৬ মার্চ বিজ্ঞপ্তি জারি হলে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে প্রথম দফার ভোট হতে পারে। অন্য চার রাজ্যে এক দফায় ভোট গ্রহণ সম্পন্ন করে তবেই বাংলায় নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে ভোটার তালিকার প্রায় ৬০ লক্ষ আবেদন ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতাও কাটার পথে। Supreme \titleonly কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোট ঘোষণায় কোনো বাধা নেই। ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে এবং বাকি প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছে সিইও দফতর। আদালতের নজরদারিতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কাজ চলবে। দ্রুত ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের লক্ষ্যেই এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।

