লেটেস্ট নিউজ

সচিন তেন্ডুলকরের পাশে এবার রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন দ্য ওয়াল – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে নয়াদিল্লি। বিসিসিআই-এর বার্ষিক ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেটীয় অবদানের জন্য তাঁকে মর্যাদাপূর্ণ ‘কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে।

রবিবার আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দ্রাবিড়ের পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে থাকছেন বর্তমান প্রজন্মের তারকা শুবমান গিল। টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁকে বিসিসিআই-এর বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত করা হবে।

উল্লেখ্য, গত বছর এই আজীবন সম্মাননা পেয়েছিলেন দ্রাবিড়ের দীর্ঘদিনের সতীর্থ সচিন তেন্ডুলকর। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘দ্য ওয়াল’-এর নাম। ১৯৯৪ সালে শুরু হওয়া এই সম্মান ইতিপূর্বে কপিল দেব, সুনীল গাভসকর, রবি শাস্ত্রী ও অঞ্জুম চোপড়ার মতো কিংবদন্তিরা পেয়েছেন। প্রিয় তারকার এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *