মার্কিন নিশানায় ভারতসহ ১৬ দেশ, নতুন করে শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত, চীন ও বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে ‘অসৎ বাণিজ্য নীতি’র অভিযোগে তদন্ত শুরু করেছে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে মার্কিন Supreme \titleonly কোর্ট আগের শুল্ককে অবৈধ ঘোষণা করার পর, নতুন করে ট্যারিফ চাপানোর লক্ষ্যেই ওয়াশিংটন এই তদন্তের পথে হাঁটল।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশগুলোর ওপর এই তদন্তের বিশেষ নজর থাকবে। তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মেক্সিকো ও ভিয়েতনামের মতো দেশও। এর পাশাপাশি জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্য আমদানির বিরুদ্ধেও পৃথক তদন্ত শুরু হয়েছে, যার আওতায় আসতে পারে প্রায় ৬০টি দেশ।
জুলাই মাসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে আমেরিকার। এর মাধ্যমে মূলত বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন উৎপাদন শিল্পকে রক্ষা করতে চাইছেন ট্রাম্প। ১৫ এপ্রিল পর্যন্ত সাধারণ মানুষের মতামত গ্রহণ এবং মে মাসে গণশুনানির পর গ্রীষ্মের মধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে।

