লেটেস্ট নিউজ

রাশিয়ার তেল কেনায় হঠাৎ ৩০ দিনের ছাড়! ভারতের পর কোন কোন দেশ পেল আমেরিকার অনুমতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের পর আরও কয়েকটি দেশকে রাশিয়ার তেল আমদানিতে সাময়িক ছাড় দিল আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল খালাসের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে ৩০ দিনের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। মূলত আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই ছাড়ের উদ্দেশ্য রাশিয়াকে আর্থিকভাবে লাভবান করা নয়, বরং বিশ্ব সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা। এই অনুমতি অত্যন্ত সীমিত এবং শুধুমাত্র ৫ মার্চের আগে জাহাজে লোড করা তেলের ক্ষেত্রেই কার্যকর হবে। মার্কিন অর্থ মন্ত্রকের মতে, ইরান যেভাবে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এশিয়ার সমুদ্রপথে রাশিয়ার প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল তেল আটকে রয়েছে। বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ৪ এপ্রিল পর্যন্ত এই তেল সংগ্রহের সুযোগ পাবে আমদানিকারক দেশগুলো। ওয়াশিংটনের এই কৌশলী অবস্থান একদিকে যেমন বিশ্ববাজারে তেলের জোগান স্বাভাবিক রাখবে, অন্যদিকে রাশিয়ার দীর্ঘমেয়াদি আর্থিক মুনাফার পথও সংকুচিত রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্তের ফলে ভারতের মতো দেশগুলো সাময়িকভাবে স্বস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *