লেটেস্ট নিউজ

LPG সংকটে ধুঁকছে দিঘার পর্যটন শিল্প, হোটেল ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ববাজারে অস্থিরতার জেরে এলপিজি ও পেট্রোপণ্যের সরবরাহ ঘাটতি এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কালো মেঘ ঘনিয়েছে দিঘা, মন্দারমণি ও তাজপুরের মতো সমুদ্র সৈকত নগরীগুলোতে। স্থানীয় গ্যাস এজেন্টরা হোটেল ও রেস্তোরাঁগুলিতে সিলিন্ডার সরবরাহে টান পড়ার আগাম সতর্কবার্তা দেওয়ায় চরম সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। রান্নার গ্যাস না মেলায় পর্যটকদের পরিষেবা দেওয়া আসাম্ভব হয়ে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।

গ্যাস সংকটের জেরে পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমেছে। হোটেল মালিকদের দাবি, বহু পর্যটক তিন দিনের বুকিং বাতিল করে একদিনে নামিয়ে এনেছেন এবং দূরপাল্লার টুরিস্ট বাসের সংখ্যাও হ্রাস পেয়েছে। পর্যটকশূন্য হওয়ার এই পরিস্থিতি ব্যবসায়ীদের ২০১৯ সালের কোভিডকালীন মন্দার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যা হোটেল কর্মচারী ও মালিকদের মধ্যে কর্মহীনতা ও আর্থিক ক্ষতির গভীর আশঙ্কা তৈরি করেছে।

পেট্রোপণ্যের দাম বাড়ায় মাছ, সবজি ও ফলের বাজারও চড়া, যার ফলে খাবারের প্লেটের দাম একলাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দিঘার হোটেল ব্যবসায়ীদের মতে, মার্চ মাসের এই ভরা পর্যটন মরসুমে এমন পরিস্থিতি তাঁদের ব্যবসার কোমর ভেঙে দিচ্ছে। স্বাভাবিক জনজীবন এবং জ্বালানি সরবরাহ দ্রুত সচল করার দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় হোটেল মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *