সহজেই বুক করুন রান্নার গ্যাস: হোয়াটসঅ্যাপ ও মিসড কল বুকিংয়ের নিয়মাবলী – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে অনলাইনে ওটিপি সংক্রান্ত জটিলতা এড়াতে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ও মিসড কলের মাধ্যমে এলপিজি (LPG) বুকিংয়ের সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে ইন্ডিয়ান অয়েল, এইচপি এবং ভারত গ্যাসের গ্রাহকরা নির্দিষ্ট নম্বরে মেসেজ বা কল করে সহজেই সিলিন্ডার বুক করতে পারবেন।
ইন্ডেন গ্রাহকরা ৭৭৮৮৮৮৮৮২৪ নম্বরে ‘REFILL’ লিখে হোয়াটসঅ্যাপ অথবা ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে মিসড কল দিয়ে বুকিং করতে পারবেন। এইচপি গ্যাসের জন্য ৯২২২২MD১১২২ নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ৯৪৯৩৬০২২২২ নম্বরে মিসড কল দিতে হবে। অন্যদিকে, ভারত গ্যাসের গ্রাহকরা ১৮০০২২৪৩৪৪ নম্বরে ‘Hi’ লিখে মেসেজ পাঠিয়ে বুকিং সম্পন্ন করতে পারবেন।
জ্বালানির কালোবাজারি রুখতে কেন্দ্রীয় সরকার বর্তমানে ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুকিংয়ের নিয়ম বাধ্যতামূলক করেছে। সম্প্রতি সার্ভারে সমস্যার কারণে অনলাইনে বুকিংয়ে কিছু বিঘ্ন ঘটলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ ও মিসড কল পরিষেবাকে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

