লেটেস্ট নিউজ

বাধ্যতামূলক পিরিয়ড লিভ দিলে চাকরি কমবে মহিলাদের’, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঋতুচলাকালীন বাধ্যতামূলক ছুটি বা ‘পিরিয়ড লিভ’ চালুর দাবিতে করা আবেদন খারিজ করে দিল Supreme \titleonly কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত জানায়, এ ধরনের নিয়ম বাধ্যতামূলক করা হলে তা হিতে বিপরীত হতে পারে এবং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিতে পারে।

প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, আইন করে এই ছুটি বাধ্যতামূলক করলে নিয়োগকর্তারা মহিলাদের কাজে নিতে নিরুৎসাহিত হতে পারেন। এর ফলে কর্মক্ষেত্রে মহিলাদের সক্ষমতা নিয়ে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আদালত মনে করে, এই পদক্ষেপটি লিঙ্গ বৈষম্য দূর করার পরিবর্তে মহিলাদের পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আবেদনটি খারিজ করলেও শীর্ষ আদালত ঋতুকালীন স্বাস্থ্য ও সচেতনতার গুরুত্ব স্বীকার করেছে। ইতিপূর্বে আদালত স্কুলগুলোতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং পৃথক শৌচাগার নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। তবে ছুটির বিষয়টি আইনি বাধ্যবাধকতার বদলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা রাজ্যগুলোর স্বেচ্ছাধীন সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়াই শ্রেয় বলে মনে করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *