লেটেস্ট নিউজ

রেলের সরকারি অনুষ্ঠানে বিজেপির রাজনৈতিক সভার সম্প্রচার, তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক ও হলদিয়ায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধন চলাকালীন চরম বিতর্ক সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর অনুষ্ঠানস্থলের জায়ান্ট স্ক্রিনে দীর্ঘক্ষণ বিজেপির ব্রিগেডের সমাবেশের দৃশ্য সম্প্রচারিত হতে থাকে। রেলের সরকারি মঞ্চে রাজনৈতিক দলের প্রচার চলায় ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সরকারি অর্থ ব্যয় করে বিজেপি আসলে ভোটের প্রচার চালাচ্ছে। তমলুক ও হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক বা পুরপ্রধানের অনুপস্থিতি এবং বিজেপি নেতাদের সামনের সারিতে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূলের দাবি, এ ধরণের কাজ করে সাধারণ মানুষের নজর ঘোরানো সম্ভব হবে না।

বিতর্ক দানা বাঁধতেই রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি সেই সম্প্রচার বন্ধ করে দেয়। রেলের আধিকারিক ললিতকুমার পাণ্ডে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করে নিয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *