লেটেস্ট নিউজ

২০২৬ বিধানসভা নির্বাচন: বঙ্গে আট থেকে কমে মাত্র দুই দফায় ভোট, নজিরবিহীন সিদ্ধান্তের নেপথ্যে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক ধাক্কায় ভোটের দফা কমিয়ে দুইয়ে নামিয়ে আনল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ করা হবে এবং ৪ মে ফলাফল ঘোষিত হবে। একুশের নির্বাচনে আট দফায় ভোট হলেও এবার বাম ও বিজেপির দাবিকে মান্যতা দিয়ে কমিশন মাত্র দুই দিনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সকলের সুবিধার কথা মাথায় রেখেই এই দফা কমানোর সিদ্ধান্ত। কমিশনের লক্ষ্য হলো স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। গত নির্বাচনে বিভিন্ন দফায় যে অশান্তির চিত্র দেখা গিয়েছিল, তা এড়াতেই এবার এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্বল্প দফায় ভোট হলেও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হচ্ছে না বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রুট মার্চ ও এরিয়া ডমিনেশন শুরু হয়েছে। নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে হিংসামুক্ত নির্বাচন করাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। ওয়াকিবহাল মহলের মতে, দুই দফায় ভোট করানোর মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই দিল্লির মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *