লেটেস্ট নিউজ

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা: বাংলাসহ পাঁচ রাজ্যে জারি আদর্শ আচরণবিধি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথেই কার্যকর হলো আদর্শ আচরণবিধি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর জন্য প্রচার সংক্রান্ত একাধিক কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত দলগুলো এই বিশেষ নিয়মবিধি মেনে চলতে আইনিভাবে বাধ্য থাকবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসভায় লাউডস্পিকার বা সাউন্ড অ্যাম্পলিফায়ার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। এই ‘সাইলেন্স পিরিয়ড’ চলাকালীন কোনো সাংবাদিক বৈঠক বা পরোক্ষভাবে জনমত প্রভাবিত করার মতো মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পরিবেশ রক্ষায় প্রচারকার্যে প্লাস্টিক বা পলিথিনের তৈরি ব্যানার ও পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, নির্বাচনী কোনো কাজে শিশুদের ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়েছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শীঘ্রই পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *