লেটেস্ট নিউজ

৯৮তম অস্কারে দুই নারীর ইতিহাস, সেরা সিনেম্যাটোগ্রাফার অটাম ডুরাল্ড ও অভিনেত্রী জেসি বাকলে – এবেলা

এবেলা ডেস্কঃ

৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন দুই নারী। ‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য প্রথম মহিলা সিনেম্যাটোগ্রাফার হিসেবে অস্কার জিতে নজির গড়লেন অটাম ডুরাল্ড আরকাপা। ফিলিপিনো ও আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত অটাম পুরুষ প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে এই সম্মান অর্জন করেন। এর আগে তিন নারী এই বিভাগে মনোনীত হলেও অটামই প্রথম বারের মতো অস্কারের খরা কাটালেন।

অন্যদিকে, আইরিশ অভিনেত্রী জেসি বাকলে ‘হ্যামনেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এর আগে বাফটা ও গোল্ডেন গ্লোব জয়ী এই তারকা প্রথম আইরিশ নারী হিসেবে এই বিভাগে অস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। দ্বিতীয়বার মনোনোয়ন পেয়ে এবার তিনি সফল হলেন। পুরস্কার হাতে তিনি তাঁর পরিবার ও সহ-অভিনেত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলতি বছরে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সেরা সিনেমা ও সেরা পরিচালকের (পল থমাস অ্যান্ডারসন) পুরস্কার জিতেছে। এছাড়া মাইকেল বি জর্ডান ‘সিনার্স’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান। অটাম ও জেসির এই জয় বিশ্ব চলচ্চিত্রে নারীদের ক্রমবর্ধমান সাফল্যের এক বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *