লেটেস্ট নিউজ

ভবানীপুরে মমতা-শুভেন্দু দ্বৈরথ? ‘লোডশেডিং’ অস্ত্রেই বিজেপিকে বিঁধছেন প্রতীক উর – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি ফের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী? বিজেপির পক্ষ থেকে ভবানীপুর আসনে শুভেন্দুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূলের প্রার্থী তালিকা এখনও অপ্রকাশিত, তবে এই হাই-ভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা প্রতীক উর রহমান। সেই নির্বাচনে গণনার সময় হঠাৎ লোডশেডিং এবং পরবর্তী ফলাফল নিয়ে কারচুপির যে অভিযোগ উঠেছিল, তাকেই হাতিয়ার করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি মন্তব্য করেছেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।”

নন্দীগ্রামের সেই বিতর্কিত লড়াইয়ের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবার খাস কলকাতায় ‘দিদি’র গড়ে পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম আসায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বাম শিবির থেকে তৃণমূলে আসা প্রতীকের এই ‘লোডশেডিং’ খোঁচা শাসক দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *