লেটেস্ট নিউজ

রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শীর্ষে কলকাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে এইচআইভি আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ ও ২০২৩ সালে রাজ্যে আনুমানিক আক্রান্তের সংখ্যা ৭০ হাজার থাকলেও, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজারের বেশি। মাত্র দুই বছরে প্রায় আট হাজার নতুন সংক্রমণের এই তথ্য চিকিৎসকমহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এবারই প্রথম জেলাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র, যেখানে দেখা যাচ্ছে কলকাতাতেই প্রায় ১২ হাজার মানুষের শরীরে এই জীবাণু থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও আক্রান্তের হার যথেষ্ট বেশি। বিশেষজ্ঞদের মতে, অসুরক্ষিত যৌন সম্পর্ক ও মাদক সেবনে একই সিরিঞ্জ ব্যবহারের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান সমকামী সম্পর্কের প্রবণতা এই গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ।

সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকরা তৃণমূল স্তরে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করেছেন। বিশেষ করে নতুন প্রজন্মকে সতর্ক করতে পাঠ্যবই এবং বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধান মাইতি এই পরিসংখ্যানকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *