লেটেস্ট নিউজ

নির্বাচনী প্রচারের উত্তাপ হুগলিতে: দেওয়ালে ঘাসফুলের দাপট, প্রচারে জোর বিরোধীদেরও – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই হুগলি জেলাজুড়ে দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েছেন শাসকদলের কর্মীরা। মঙ্গলবার বিকেলের পর থেকে চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড়, উত্তরপাড়া এবং চন্দননগরে ঘাসফুল শিবিরের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন পুরোদমে শুরু হয়েছে। প্রার্থীর নাম ও দলীয় প্রতীক দিয়ে দেওয়াল সাজিয়ে জনমত গঠনের কৌশল নিয়েছে শাসক শিবির।

অন্যদিকে, পিছিয়ে নেই বাম ও বিজেপি প্রার্থীরাও। সোমবার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বাম নেতৃত্ব। মঙ্গলবার রাতে উত্তরপাড়ায় নির্বাচনী সভা ও প্রচার সারেন সিপিএমের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বামেদের এই তৎপরতা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

বিজেপিও তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে নেমে পড়েছে। মঙ্গলবার রাতে সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচারে নামেন হুগলি সাংগঠনিক জেলায় বিজেপির একমাত্র ঘোষিত প্রার্থী স্বরাজ ঘোষ। শাসক ও বিরোধী—উভয় পক্ষের লাগাতার প্রচারে জেলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল হুগলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *