লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ: চলতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে ২১ লক্ষ বিচারাধীন ভোটারের তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেলেও বিচারাধীন ভোটারদের তালিকা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার নিরসনে বড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী শুক্র বা শনিবারের মধ্যেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। মোট ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যে প্রায় ২১ লক্ষের নথিপত্র যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের এই তালিকায় সংশ্লিষ্ট ভোটারদের যোগ্যতার ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করা হবে অথবা অযোগ্যদের নামের পাশে ‘ডিলিটেড’ বা ‘নন এলিজিবল’ উল্লেখ থাকবে।

এই প্রক্রিয়ার তদারকিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক অংশগ্রহণ করেন। ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক ও বিচারবিভাগীয় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে।

Supreme \titleonly কোর্টের নির্দেশানুসারে, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এই ট্রাইব্যুনাল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে তারা এই বিশেষ বিচারবিভাগীয় ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে চাইছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *