সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে ২৭৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ১.২০ লাখ টাকা পর্যন্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে ২৭৫টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, আইটি বা ইলেকট্রনিক্সে স্নাতক অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে। স্কেল অনুযায়ী আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নির্বাচিত প্রার্থীদের প্রারম্ভিক বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১,২০,৯৪০ টাকা পর্যন্ত হতে পারে। নিয়োগ প্রক্রিয়াটি মূলত লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। এই পদের জন্য যোগ্য প্রার্থীরা সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ আগামী ২৩ মার্চ। আগ্রহী প্রার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ব্যাংকে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার এটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত সেন্ট্রাল ব্যাংকের পোর্টাল অনুসরণ করতে বলা হয়েছে।

