লেটেস্ট নিউজ

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা, ফিফার কাছে ‘বাংলাদেশ মডেল’ চাইল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। সম্প্রতি নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ইরান সরকার যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার ঘোষণা দিলেও, ট্রাম্পের পাল্টা বার্তার পর অবস্থান বদলেছে দেশটির ফুটবল সংস্থা। ইরানের দাবি, বিশ্বকাপ ফিফার ইভেন্ট এবং তারা খেলতে আগ্রহী, তবে ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোকে বেছে নিতে চায় তারা।

নিরাপত্তার খাতিরে ইরান এখন ক্রিকেটের ‘বাংলাদেশ মডেল’ অনুসরণ করে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলের পরিবর্তে অন্য দেশে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। তবে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় আসাম্ভব বলে মনে করছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করায় এই বিতর্কের সূত্রপাত হয়। ইরান এই মন্তব্যকে ‘প্রচ্ছন্ন হুমকি’ হিসেবে দেখলেও সরাসরি বিশ্বকাপ বয়কট না করে বিকল্প ভেন্যুর দাবিতে অটল রয়েছে। ফিফা এখন পর্যন্ত ইরানের এই প্রস্তাবের বিপরীতে কোনো ইতিবাচক সংকেত দেয়নি, যার ফলে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *