বিমানযাত্রীদের জন্য দারুণ সুখবর পছন্দের সিট পেতে আর গুনতে হবে না অতিরিক্ত টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
পছন্দের সিটের জন্য অতিরিক্ত মাসুল আদায়ের দিন শেষ হতে চলেছে। ডিজিসিএ-এর নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে প্রতিটি বিমানে অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য বিনামূল্যে রাখতে হবে। একই পিএনআর-ভুক্ত যাত্রীদের পাশাপাশি বসার সুযোগ করে দেওয়ার পাশাপাশি লুকানো খরচ কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে বিমান পরিষেবা আরও স্বচ্ছ ও সাশ্রয়ী হবে। এছাড়া ফ্লাইট বাতিল বা দেরির ক্ষেত্রে যাত্রীদের অধিকার এবং পোষ্য ও বাদ্যযন্ত্র বহনের নিয়মাবলি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে প্রতিদিন যাতায়াত করা লক্ষাধিক অভ্যন্তরীণ বিমানযাত্রী সরাসরি উপকৃত হবেন।

