লেটেস্ট নিউজ

ইজরায়েলি হানায় এবার খতম ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে প্রাণ হারালেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। নিরাপত্তা সচিব আলি লরিজানির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই শীর্ষ নেতার নিধন তেহরানের জন্য বড় ধাক্কা। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে এই অভিযান চলবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনিসহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তা গত ১৯ দিনের যুদ্ধে নিহত হয়েছেন। খাতিবের সাথে গোয়েন্দা মন্ত্রকের আরও চার আধিকারিক প্রাণ হারিয়েছেন বলে দাবি ইজরায়েলের। যদিও তেহরান এখনও এই মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করেনি, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *