২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিন মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার বন্ধ করলেন – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরুর আগেই বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের দামী বিদেশি তারকা ক্যামেরন গ্রিন। সিডনিতে এক সাক্ষাৎকারে নিজের অফ-ফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান এই অজি অলরাউন্ডার। মেজাজ বিগড়ে প্রশ্নবাণ এড়িয়ে মাঠ ছাড়ার সময় তিনি বিরক্তি প্রকাশ করেন, যা নাইট শিবিরে চাঞ্চল্য তৈরি করেছে।
২৫ কোটি ২০ লক্ষ টাকার এই ক্রিকেটারের এমন আচরণে তাঁর মানসিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে কেকেআর তাঁর ওপর বড় ভরসা রাখলেও মাঠের বাইরের চাপ সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে গ্রিনের এই অস্থিরতা কেকেআর ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

