সকালে দলে যোগ দিয়ে বিকেলেই নন্দীগ্রামের প্রার্থী হয়ে চমক দিলেন পবিত্র কর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ‘তৎকাল’ রাজনীতির এক নজিরবিহীন অধ্যায় দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ২৯১ জনের তালিকায় এমন এক ডজন প্রার্থী রয়েছেন, যাঁরা মঙ্গলবার সকালে ঘাসফুল শিবিরে যোগ দিয়েই বিকেলের মধ্যে বিধানসভার টিকিট হাতে পেয়েছেন। এই তালিকায় সবচেয়ে বড় চমক নন্দীগ্রাম আসনটি নিয়ে।
শুভেন্দু অধিকারীর একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। কয়েক ঘণ্টার ব্যবধানেই তাকে নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্রিকেটার শিবশঙ্কর পালসহ আরও ১১ জন একইভাবে দ্রুত টিকিট পেয়েছেন। মূলত স্থানীয় স্তরে জনভিত্তি থাকা স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের ওপর ভরসা করেই তৃণমূল এই রণকৌশল নিয়েছে।

