লেটেস্ট নিউজ

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য পেরিয়ে গুজরাটে পৌঁছল আরও একটি ভারতীয় তেলের জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাটের মুন্দ্রা বন্দরে নোঙর করল ভারতীয় জাহাজ ‘জগ লাডকী’। বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি নিরাপদে দেশে ফিরেছে। এর আগে সোমবার ও মঙ্গলবার যথাক্রমে ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নামক দুটি জাহাজ এলপিজি নিয়ে সফলভাবে বন্দরে পৌঁছেছিল।

অন্যদিকে রুশ তেলবাহী জাহাজ ‘অ্যাকুয়া টাইটান’ হঠাৎ গতিপথ বদলে চীনের বদলে ভারতের দিকে রওনা হয়েছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, আগামী ২১ মার্চ কর্নাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে জাহাজটির পৌঁছানোর কথা রয়েছে। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মাঝে রাশিয়ার এই সিদ্ধান্ত এবং হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের নিরাপদ প্রত্যাবর্তন দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *