একই দিনে দক্ষিণবঙ্গের দুই জেলায় রহস্যময় ড্রোন উদ্ধার ঘিরে বাড়ছে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বকখালি ও পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বুধবার ড্রোন উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বকখালির কারগিল সমুদ্রসৈকতে লাল-হলুদ রঙের একটি এরিয়াল টার্গেট ড্রোন উদ্ধার করে পুলিশ, যা সাধারণত প্রতিরক্ষা বাহিনীর মহড়ায় ব্যবহৃত হয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ড্রোনটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
অন্যদিকে দাঁতনের বকুলতলায় ভোররাতে একটি ধানক্ষেতে বিশাল আকারের ‘ভেলোস ১.০’ ড্রোন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কার্বন ফাইবার বডির এই অত্যাধুনিক ড্রোনটি নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। দুটি ভিন্ন ঘটনার নেপথ্যে কোনো প্রযুক্তিগত ত্রুটি না কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।

