তীব্র জ্বালানি সংকটে পাকিস্তান এবং বাতিল হলো ২৩ মার্চের বিশেষ কুচকাওয়াজ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানি জলপথ বন্ধ থাকায় ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতি মোকাবিলায় শাহবাজ শরিফ সরকার আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত জ্বালানি সাশ্রয় করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
জ্বালানি বাঁচাতে ইতিমধ্যেই দেশজুড়ে স্কুল বন্ধ এবং সরকারি দপ্তরে কর্মদিবস কমানোর মতো একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে ইসলামাবাদ। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের স্মৃতিবিজড়িত এই দিনে বড় কোনো কুচকাওয়াজ না হলেও প্রতীকী হিসেবে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আমদানিকৃত জ্বালানির ওপর অত্যধিক নির্ভরশীলতাই বর্তমানে প্রতিবেশী দেশটির এই অচলাবস্থার মূল কারণ।

