লেটেস্ট নিউজ

সিএসকের জার্সিতে ধোনির মহাকীর্তি স্পর্শ করার অপেক্ষায় সঞ্জু স্যামসন – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ আসরে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েই মহেন্দ্র সিং ধোনির এক অনন্য রেকর্ডে ভাগ বসাতে পারেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম দেখানো এই উইকেটকিপার-ব্যাটার আর মাত্র ২৯৬ রান করলেই আইপিএল ইতিহাসে ধোনির পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।

২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত ১৭৭ ম্যাচে ৪৭০৪ রান করা সঞ্জু এবার রাজস্থান রয়্যালস ছেড়ে ধোনির দলেই নাম লিখিয়েছেন। এর আগে শুধুমাত্র ধোনিই উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। হলুদ জার্সিতে সঞ্জুর এই সম্ভাব্য রেকর্ড গড়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *