কন্যার ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনায় জমান লক্ষ লক্ষ টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার সুরক্ষায় ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি নির্ভরযোগ্য সঞ্চয় মাধ্যম। ১০ বছরের কম বয়সী কন্যাসন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলে অভিভাবকরা বার্ষিক সর্বনিম্ন ২৫০ থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এই প্রকল্পে ১৫ বছর আমানত জমা করলে ২১ বছর পূর্ণ হওয়ার পর চক্রবৃদ্ধি সুদের সুবিধা-সহ একটি বিশাল অংকের তহবিল হাতে পাওয়া সম্ভব।
এই যোজনার অন্যতম আকর্ষণ হলো এর সম্পূর্ণ করমুক্ত সুবিধা এবং অধিক মুনাফা। বর্তমান নিয়মে বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগে মেয়াদ শেষে প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর হলে শিক্ষার প্রয়োজনে জমানো টাকার অর্ধেক তোলা যায়। সরকারি এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প মধ্যবিত্ত পরিবারের জন্য কন্যাসন্তানের বিয়ে ও পড়াশোনার আর্থিক নিশ্চিন্ততা প্রদান করে।

