লেটেস্ট নিউজ

একুশের রেকর্ড ভেঙে চব্বিশের বিধানসভা নির্বাচনে ৪৭ মুসলিম প্রার্থী তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা ছিল ৩৫, এবার তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭-এ। গতবারের তুলনায় এই বৃদ্ধির হার প্রায় ৩৪ শতাংশেরও বেশি। রাজ্যের ১২৫টি আসনে মুসলিম ভোটব্যাঙ্ক বড় ফ্যাক্টর হওয়ায় রণকৌশলগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির।

তৃণমূলের এই তালিকায় নতুন এবং পুরনো মুখের সমন্বয় ঘটানো হয়েছে। উত্তরবঙ্গের চোপড়া থেকে দক্ষিণবঙ্গের মেটিয়াবুরুজ পর্যন্ত বিস্তৃত এই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান এবং সাবিনা ইয়াসমিনের মতো পরিচিত ব্যক্তিত্বরা। উল্লেখ্য, তৃণমূলের মোট প্রার্থীর মধ্যে ৫২ জন মহিলা এবং ৯৫ জন তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন, যা দলের সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রচেষ্টাকে তুলে ধরে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের প্রায় ৭০টি আসনে মুসলিম ভোটাররা সরাসরি জয়-পরাজয় নির্ধারণ করেন। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলোতে সংখ্যালঘু প্রার্থীদের ওপর বিশেষ ভরসা রেখেছে শাসকদল। বিজেপির প্রথম তালিকায় কোনো সংখ্যালঘু মুখ না থাকায় তৃণমূলের এই পদক্ষেপ মুসলিম ভোটব্যাঙ্কে নিজেদের আধিপত্য বজায় রাখার একটি সুপরিকল্পিত কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *