লেটেস্ট নিউজ

২০২৬ নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করতে তৃণমূলের তুরুপের তাস মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, তাই ভোটের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন নেই। বিজেপি কেন্দ্রীয় বরাদ্দ আটকে দিলেও ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে।

বিজেপির অপপ্রচারের পাল্টা জবাব দিয়ে মন্ত্রী বলেন, বাংলার মানুষ সচেতন এবং তারা ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে। বুলডোজার রাজনীতিকে প্রত্যাখ্যান করে ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে তিনি দাবি করেন। বিরোধীদের সমস্ত বাধা কাটিয়ে উন্নয়নের নিরিখে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *