কাতারে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং বিশ্বজুড়ে ঘনীভূত জ্বালানি সংকট – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে। বিশ্বের বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কাতার এনার্জি। এই হামলার জেরে দোহা থেকে ইরানি কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যপক বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের রিয়াদ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ওর্মুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতসহ একাধিক দেশে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

