লেটেস্ট নিউজ

উইকেন্ডে রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে ধেয়ে আসছে মরসুমের প্রথম কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। শনিবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার পর্যন্ত বজায় থাকবে এবং সোমবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুরসহ পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঝড়ের তীব্রতা আরও বেড়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির তাণ্ডব চলবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি থাকলেও বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *