মধ্যপ্রদেশ থেকে চিরতরে মুছে গেল লাল আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ৩৮ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে মধ্যপ্রদেশ এখন মাওবাদী মুক্ত। ১৯৮৮ সালে দানা বাঁধা এই সন্ত্রাসে এযাবৎ ৫৭ জন সাধারণ মানুষ ও ৩৮ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। ১৯৯৯ সালে প্রাক্তন মন্ত্রী লিখিরাম কাওয়ারে হত্যাকাণ্ডসহ একাধিক বড় হামলায় রাজ্যটি বারবার কেঁপে উঠেছিল।
সম্প্রতি শেষ দুজন মাওবাদী আত্মসমর্পণ করায় শান্তি ফিরেছে বনাঞ্চলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী ২০২৬ সালের মার্চের মধ্যে দেশজুড়ে এই সমস্যা নির্মূলের পথে বড় সাফল্য এল। ছত্তিশগড় সংলগ্ন এই সীমান্ত এলাকায় এখন যৌথ বাহিনীর কঠোর নজরদারি ও উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে।

