লেটেস্ট নিউজ

ইসরায়েলের আকাশসীমা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ক্লাস্টার মিসাইল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ক্লাস্টার মিসাইল মোকাবিলায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে কয়েকশ ছোট বোমায় বিভক্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়া এই প্রযুক্তি রুখতে সর্বোচ্চ উচ্চতায় ধ্বংসের চেষ্টা করছে আইডিএফ। লেফট্যানেন্ট কর্নেল নাদব শশানি জানিয়েছেন, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সেনাবাহিনী প্রতিটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে।

২০০৮ সালে আন্তর্জাতিক সম্মেলনে ১০০টিরও বেশি দেশ এই মারণাস্ত্র নিষিদ্ধ করলেও ইসরায়েল ও ইরান তাতে সই করেনি। ফলে যুদ্ধের ময়দানে এই বিস্ফোরকগুলো অবিস্ফোরিত থেকে ল্যান্ডমাইনের মতো দীর্ঘমেয়াদী আতঙ্ক সৃষ্টি করছে। সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী এই জটিল সমরকৌশল এখন মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ ও অনিশ্চিত দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *