লেটেস্ট নিউজ

কেরিয়ারের ৯০০তম গোল মেসির, মায়ামির বিদায়ে ম্লান রেকর্ড মাইলফলক – এবেলা

এবেলা ডেস্কঃ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে ন্যাশভিলের বিপক্ষে কেরিয়ারের ৯০০তম গোল পূর্ণ করলেন লিওনেল মেসি। ম্যাচের সপ্তম মিনিটে ট্রেডমার্ক বাঁ-পায়ের দক্ষতায় জাল খুঁজে নিয়ে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগত এই বিশ্বরেকর্ড গড়ার পথে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তি গড়লেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৬৭২টি, পিএসজির হয়ে ৩২টি এবং ইন্টার মায়ামির হয়ে ৮১টি গোল করেছেন। এছাড়া আর্জেন্টিনার জার্সিতে তাঁর গোলসংখ্যা বর্তমানে ১১৫। মায়ামির হয়ে এদিন শুরুর দিকে গোল করে লিড এনে দিলেও দলীয়ভাবে রাতটি সুখকর ছিল না মায়ামির জন্য।

মেসির ব্যক্তিগত এই বিশাল অর্জনের দিনেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে ইন্টার মায়ামিকে। দ্বিতীয়ার্ধের নির্ণায়ক গোল করে জয় ছিনিয়ে নেয় ন্যাশভিল এবং কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। ফলে রেকর্ডের পাতায় নাম লেখালেও ট্রফি জয়ের লড়াই থেকে খালি হাতেই ফিরতে হলো বিশ্বজয়ী এই ফুটবলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *