লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়া থেকে উদ্ধার ২ লক্ষ ৪৪ হাজার ভারতীয়, ইরানে আটকে শতাধিক পড়ুয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ইজরায়েল-আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিসহ একাধিক দেশ বিধ্বস্ত হওয়ায় আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়কে নিরাপদে দেশে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারত সরকার।

বুধবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার জনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলির শীর্ষকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ চালানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, ইরান-আজরবাইজান সীমান্তের আসতারায় জম্মু-কাশ্মীরের প্রায় ২০০ জন ভারতীয় পড়ুয়া আটকা পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের সঞ্চিত অর্থও ফুরিয়ে আসছে। উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে পড়ুয়াদের পরিবার। পরিস্থিতি মোকাবিলায় এবং আটকে পড়াদের দ্রুত ফেরাতে কাজ করছে বিশেষ উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *