লেটেস্ট নিউজ

বিষাক্ত দুধের থাবায় অন্ধ্রপ্রদেশে ১৫ জনের মৃত্যু, তোলপাড় দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রেভরমের লালচেরুভ এলাকায় দুধে বিষাক্ত ইথিলিন গ্লাইকল মেশানোর ফলে মর্মান্তিক বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় এক বিক্রেতার সরবরাহ করা এই দূষিত দুধ পান করে এপর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২০ জন গুরুতর কিডনি বিকল হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে দেখা গেছে, ওই বিক্রেতা শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক মিশিয়ে দুধ সরবরাহ করায় বহু মানুষের মাল্টি-অ্যান্টি-অর্গান ফেইলিওর হয়েছে।

অভিযুক্ত বিক্রেতা আদ্দালা গণেশ্বরা রাওকে ইতিমধেই গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি দুধের স্বাদ তিতা হওয়ার অভিযোগ এলেও সরবরাহ বন্ধ না করায় এই ভয়াবহ প্রাণহানি ঘটে। বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে মামলা দায়ের করে ফরেনসিক ল্যাবে নমুনার বিস্তারিত পরীক্ষা চলছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও খাদ্য সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *