লেটেস্ট নিউজ

লজ অ্যাঞ্জেলেসে কেকেআরের তৈরি বিশ্বমানের স্টেডিয়ামে খেলবে টিম ইন্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই ক্রিকেট বিশ্বে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পমোনা ফেয়ারপ্লেক্সে নিজস্ব স্টেডিয়াম তৈরির কাজ সম্পূর্ণ করেছে কেকেআর ম্যানেজমেন্ট। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের এই নতুন ‘ঘর’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ শাহরুখ খান। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী নাইট শিবির।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এই মাঠেই ক্রিকেটের মহাযুদ্ধ অনুষ্ঠিত হতে পারে। মার্কিন প্রশাসনের দেওয়া জমিতে নির্মিত এই স্টেডিয়ামটি অলিম্পিকের মূল ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। র‍্যাঙ্কিং অনুযায়ী অলিম্পিকে ভারতের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায়, বিদেশের মাটিতে দেশের অলিম্পিক স্বপ্নের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেল কেকেআরের নাম। আধুনিক এই স্টেডিয়ামটি মার্কিন মুলুকে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *