লেটেস্ট নিউজ

দিল্লিতে মোদী ও শুভেন্দুর হাইভোল্টেজ বৈঠকের পর আজই কি বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গ রাজনীতিতে পারদ চড়িয়ে দিল্লিতে মোদী ও শুভেন্দু অধিকারীর বৈঠকের পর বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে তুঙ্গে জল্পনা। কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই গুরুত্বপূর্ণ আলোচনার পর আজই বাকি আসনগুলোর নাম ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, এবার দলবদলুদের চেয়ে সংগঠনের পুরনো ও পরীক্ষিত মুখদের ওপরই বেশি ভরসা রাখছে গেরুয়া শিবির।

বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রণকৌশলে বদল আনছে বিজেপি নেতৃত্ব। প্রথম তালিকায় সংখ্যালঘু প্রতিনিধি না থাকায় সমালোচনা হলেও দ্বিতীয় তালিকায় একজন মুসলিম মহিলা প্রার্থীর নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের কোনো আসন থেকে এই চমক আসতে পারে। তৃণমূলত্যাগী নেতাদের সঙ্গে যোগাযোগ থাকলেও প্রার্থী চয়নে স্বচ্ছতা ও সাংগঠনিক দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *