নির্বাচন কমিশনের রদবদল নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নজিরবিহীনভাবে বাংলাকে নিশানা করছে কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে তিনি গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেন যে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই এডিজি, জেলা শাসক এবং পুলিশ সুপারদের ব্যাপক হারে বদলি করা হয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং সরাসরি একটি রাজনৈতিক হস্তক্ষেপ। এই নজিরবিহীন রদবদল নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি পুনরায় প্রশাসনের নিরপেক্ষতা রক্ষার দাবি জানিয়েছেন।

