লেটেস্ট নিউজ

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে বিসিসিআইয়ের কাছে বিশেষ আবেদন জানালেন অজিত আগরকর – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক পদে থাকতে আগ্রহী অজিত আগরকর। বিসিসিআইয়ের কাছে তিনি ইতিমধ্যেই চুক্তি আরও এক বছর বাড়ানোর আবেদন জানিয়েছেন। ২০২৩ সাল থেকে দায়িত্ব সামলানো আগরকরের অধীনে ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে অভাবনীয় সাফল্য পেয়েছে। বিশেষ করে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও কাজের ধরন বোর্ডের অন্দরে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বোর্ডের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা চলছে। পশ্চিমাঞ্চলের অন্য এক ক্রিকেটারের নাম আলোচনায় থাকলেও অভিজ্ঞতার নিরিখে আগরকরই দৌড়ে এগিয়ে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দলের ধারাবাহিকতা বজায় রাখতে বোর্ড শেষ পর্যন্ত আগরকরের অনুরোধে সিলমোহর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *