লেটেস্ট নিউজ

বিপ্লবী অনন্ত সিংয়ের বেশে পর্দায় ফিরছেন জিৎ, নজর কাড়ল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজার – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড সুপারস্টার জিতের আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজার মুক্তি পেয়েছে। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত লাল সিংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অভিনেতা। টিজারে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জিতের মারকাটারি অ্যাকশন এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

ঐতিহাসিক এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে জিৎ কঠোর পরিশ্রম করেছেন। মুম্বইতে পেশাদার ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শেখার পাশাপাশি সোমনাথ কুণ্ডুর নিখুঁত প্রস্থেটিক মেকআপে অভিনেতাকে চেনাই দায় হয়ে পড়েছে। টিজারের শুরুতেই আকাশবাণী কলকাতার সতর্কবার্তা এবং ইংরেজদের অত্যাচারের আবহে অনন্ত সিংয়ের রণংদেহী মেজাজ কাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে।

সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবির ঝলক শেয়ার করে জিৎ জানান, শাসকের হাতে নিরীহ মানুষের রক্ত লাগলে বিপ্লবী নিজেই বিপ্লব হয়ে ওঠেন। জিতের বিভিন্ন বয়সের লুক এবং ধুতি পরে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স চলতি বছরের বক্স অফিসে বড়সড় ধামাকার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *